পিতৃপর্ব ৩
।। পিতৃপর্ব ৩ ।। #শব্দজব্দ নিয়ম, নীতি, নির্দেশ, ন্যায়, নির্বাচন, নতুন ... এদের মধ্যে বহু মিল - সব গুলোই 'ন' দিয়ে শুরু ... এক্কেরে আজন্ম অবাধ্য 'রেগে বলে দন্ত্য ন যাব না তো কক্ষনো।' দেখতে ভালো । নতুন। চকচকে। ভাবগম্ভীর। অবশ্য শুনতেও ভালো! সবার মুখে মুখেই ঘোরে। যাঁরা রাঁধেন তাঁরাও মানেন না; চাখেন, ভাববাচ্যে বলেদেন হাবভাব কেমন হওয়া উচিৎ। যাদের জন্য সাধা, তারা আধা আধা ছুঁয়ে দাদা-টাদা ধরে বাইপাশে ছুঁইমুঁই খ্যালে ... অতঃপর যত দোষের ডাম্পার এই ছয়-ছয়টি ভায়ের ওপরই উপুড় হয়। স্বাভাবিক। তাই সব দায় গাছ, মাস্ক, ধুলো, হাওয়ার মোটেও বর্তায় না। যে পিতা নিজেই অবাধ্যতার সৃজক, অনুসারী ... আজ হঠাৎ এদের কঠোরভাবে সম্মান করতে বল্লে ... আসল প্রণাম তো প্রহসনের পায়ে ঠেকবেই। তাই নিয়ম, নীতি, নির্দেশ, ন্যায়, নির্বাচন, নতুন ... এ গুলো কোনও সিরিয়াস বা নতুন শব্দ নয়। 'ন'রা গোড়া থেকেই 'না'ই বোঝায়। #মূল-ছবি - 'সহজপাঠ' প্রথম ভাগ।