পোস্টগুলি

নভেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বোধি-বিন্দু ১০

ছবি
কিস্তি ১০  গৌতম বুদ্ধের জন্মের বহু আগে থেকেই বোধি-ভাবনার দার্শনিক চর্চার সূত্রপাত হয়েছিল । তাঁর জীবৎকালে বোধিতত্ত্ব এবং তার প্রয়োগ বৈপ্লবিক স্বরূপ ও ব্যাপ্তি লাভ করে। বুদ্ধ-তিরোধানের আড়াই হাজার বছর পরেও জীবনে-যাপণে তারঁ উপদেশ ও বাণী সমান উপযোগী।এখনও মূলতত্ত্ব বজায় রেখে সময় ও উপযোগীতা অনুযায়ী অযুত বাণী-বিস্তার ঘটে‌ চলেছে। যেগুলির সাথে গৌতম বুদ্ধের মূল উপদেশাবলীর সাথে প্রতক্ষ্য ভাষিক যোগ না থাকলেও  আস্বাদনে কোনও তারতম্য ঘটেনি ।ই-বুদ্ধইজমম্ নামক আধুনিকতম ধারায় সমকালীনতার প্রেক্ষাপটে বোধিতত্ত্বের আকর্ষণীয় প্রকাশ ঘটেছে। এই কিস্তিতে উক্ত ধারার অন্তর্গত বিভিন্ন  ভাষায় রচিত কিছু পংক্তির অনুবাদের আয়াস সাধিত হয়েছে।  ৮৪   এ বিশ্ব, সংসার  ছেড়ে তুমি চাইলে পালাতে  পারবে! কিন্তু, নিজেকে ছেড়ে কতদূরই বা যাবে?  ৮৫  সময়  নির্ধারণ করে এ জীবনে   তুমি কার দেখা পাবে। হৃদয় নির্ধারণ করে তুমি এ জীবনে কার সঙ্গ আশা করো। তোমার আচরণ নির্ধারণ করে আজীবন কে তোমার পাশে থাকবে। ৮৬ অভিযোগ  অনুযোগ করে আসলে নিজেরই পীড়ন বাড়াও। পারো ...

গদ্যের সান্ধ্য গীতিকা

ছবি
সন্ধ্যায় বাইরের সব আলো মুছে যাওয়ার পরেও  দু'একটা অবাধ্য গবাদি তৃণহীন প্রান্তরে অমোঘ এক অভ্যাসে ঘ্রাণে ঘ্রাণে পাগল হতে থাকেই! সময়, তোমার অস্ত্রেরা কী খুব একটা ধারালো! তবে কেন ওরা বেঁচে আছে? এখনও!

অনামিক

ছবি
একটা মানুষকে আত্মহত্যা করা যাবে না বলে ... শারীরিক বৈকল্য জনিত স্বাভাবিক মৃত্যুর অপেক্ষায় কিভাবে কি করে বেঁচে বেঁচে থাকতে হয়! নিজেকে দামী ভেবে ভেবে । কে খবর রাখে ? দার্শণিকগণ তখন কোন্ চুলোয় ব্যস্ত ন্যস্ত থাকে! 

একটি কেদারার এলিজি

ছবি
মেঘের প্রতি মনের মনের প্রতি সময়ের অযুত অভিমান গেঁজে ওঠা স্বাভাবিক। বৃষ্টি, সৃষ্টির তরে। পাটিগাণিতিক আঁশ-বেড়ালটাকে অহং এর আঁচল সামলাতে দিয়ে কী ভালোই না করলে!  যৌথ জিরোনোর বেচারা কেদারাটার  জন্ম মিথ্যে হলো। কেদারা নিমেশের নিমিত্ত-মাত্র; বসার পক্ষে ভালো ভালো বাসার তরে ভালো নয় প্রমাণিত।

আত্মম্ভরিতা ২

ছবি
অহংগতি... কায়ার আগে আগে যখন ছায়া চলে ; আত্মঘাতী তলোয়ার শরীরে তূণিত করে... চলে বেবাক বাগাড়ম্বরে ...!

গাছেদের গায়ে অজুহাত লেপো না

ছবি
দূর তবু এতো দূরের নয়; যতটা খুব কাছে রয়েও তুমি বাহুবন্ধনে সেধেছো বঞ্চনা! নাকি কী  সত্যিই কুয়াশা ঠেলে হাঁটতে জানো না? পথ আর কতদিনই বা রবে বৃক্ষহীন? তখন আবার বৃক্ষকে বাধা বোলো না! # মূল ছবি : মার্টিন পোডো