অবহেলা বুঝতে যত দেরী ক্রমবর্ধমান ক্ষতির বহুগুণায়ণ ততই ; শুধু! ফিরতে হতোই শূণ্যমুঠোয় একদিন। নিজের কাছে ফেরা সবচেয়ে কঠিন তাই তো পথ শেষ হয়নি, এখনও! সাধনা ইতিহীন ... শেষ হবে না ; কখনও। গমনে প্রত্যাবর্তনে ছিল ছিলই অপরাধ একমাত্র ... সম্বরণে ব্যর্থ, অক্ষম। আসলে বেদনার কোনও ঘরবাড়ি হয় না; থাকেও না। স্থায়ী। নরম হৃদয়ে প্রিয় আবাস! কোমল মাটিতে নখরাভিলাষ দুগ্ধ-মাংসপোষ্য বিড়ালেরও! সবাই পারেনা নিতে মরণ তিলে তিলে ধূপের ভস্মায়নের জীবন। বিপরীতে যুদ্ধ জয়ের হাসি যোগানোর আহা, কী মধুর এ জীবন! কিছু ভার কিছু যোজন মৃত্যু খুঁজে আনে... আছে কী ক্ষমতা তোমার ওগো,দাতা? দহন ছাড়া আর কিছুই দান ছিলো না তোমার ঝুলিতে ওগো , অকৃপণ! তোমায় সসীম, অক্ষম ভাবতে বড় ভয় করে- একলা চলবার,বাঁচবার থেকে অনেক অশেষ বেশী!