সদ্য আইসোলেটেট প্রনয়ীর লিপি
আনশেভড গাল, চিবুক ছাড়া কাঁটাখোঁচার জন্ম এখন আর বিশেষ কোথাও নেই। নেই পথ বুকে আগলাবার তোমার কোমল কোমলতর কত কিছু! বেকার ঝিমোতে থাকা কাঁধটা কারও তরে রিনরিনিয়ে কেঁদে যায় শুধু... পরম অযোগ্যতায় বর্ধিষ্ণু দূরত্ব ছাড়া আর আমার বেশী কি পাওয়ার থাকে? পাওয়ার থাকতে পারে! যে ভাঙে, সেই গড়ে ;কাছে আসতে পারে ... এ তত্ত্বদর্শন বস্তুর ক্ষেত্রে খাটে অবশ্য, মনের ক্ষেত্রে নয়! জুড়বার মতো প্রিয় বিষয়ের অভাব তোমার নেই এ সদাসত্য । তোমার সবকিছুর মতো আমিও আমার কাছে এখন আরও স্পষ্ট ; অবহেলা করতেই পারো ... তা ওপরে আর রক্তাক্ত করেনা! গাত্রহরিদ্রার আয়েশ জাগে না... আবিশ্বের শঙ্কারা আজ জোটবদ্ধ ; তবে ভালোবাসায় নয়। এ সত্য! 'মরিতে চাহেনা তারা এ সুন্দর ভুবনে... ' তাই ঝরতে তাদের হবেই! জানলা আমার খোলাই আছে, আঁধারের সাথে কত যে কথা আছে বাকী! আর আসার তো কেউ নেই বলে দরোজায় সজোর খিল আঁটা ... কলম আজ ক্রাচে পরিণত, যে ওষ্ঠেরা ছিল তোমার সঞ্জীবনী সুধা একদিন...! তাদেরই খুঁড়োবার ভার নিয়েছে সে কাঁধে। ভালো থাকার কলিরা, গানেরা স্বভাবতঃ আর আমার কথা আঁকেনা ! আকাশে উড্ডীন নীল খামের পত্রগীতিদের ...