আবিষ্কার-গাথা
যত্নপুরীর এক অনাবিষ্কৃত অঙ্গরাজ্যের সাথে হঠাৎ দেখা হলো। এক বিবশ বিনম্র গোধূলী বিকেলে ! কী অসম্ভব আদুরে, তন্বী, দীপ্র এক রাজ্য ! পেলব সমুদ্র, চিরসবুজ বনানীর তীক্ষ বাঁক, মসৃন ননীর বিস্তীর্ন সমভূমি , অযুত মোহনী মায়াঘন পাহাড় টিলা ছুঁয়ে ; জগৎসেরা অযুত ভাস্কর্য আলতো এড়িয়ে ... সুবাধ্য অভিযাত্রী যখন সুললিত পুষ্প কাননে পৌঁছোবার ঈর্ষাছড়ানো দীর্ঘ , সন্ধ্যাভাষার পথ পেরিয়ে এগোতেই থাকে ... তখনই হঠাৎ দেখা ; অল্প বাধা আর অঢেল আদুরে এক দীপ্ত দেশের সাথে ... যার সসম্মানের পর অনুমতি বর্ষিত হয় স্বর্গের আরও অসীম উন্মন আনন্দের সাথে পরিচিত হওয়ার ... তোমার তীব্র তরুণী চিবুক ! এত দিন কেন দেখা হয়নি... কতো শত আক্ষেপ ,অতৃপ্তি ভুলে অঝোর অনিমিখ চেয়ে থাকা। শুধু চেয়ে থাকা ... অপূর্ব এক অভিভূতির প্রসন্ন প্রসব প্রত্যুষ !