দু'খন্ড অঙ্গার
১ ।। বিড়ম্বক বানপ্রস্থিক ।। অভিমান, ছেলেমানুষী অসহ্য অসংযম, অন্ধত্ব নির্লজ্জ এঁটুলিপনা অভূত পরিমাণে এবং উত্তরোত্তর বাড়তে থাকলে... বুঝবে, তুমি আর প্রেমিক নেই! ভীমরতিতে প্রবেশ করেছো... যৌবনে নয় আছো বার্ধক্যে । প্রেমের যোগ্যতা হারিয়েছো! মৃত্যু সামনে, তবু মানবে না। হয়েছো 'ডগ ইন ম্যনজার' এর অসার সারমেয় ... নিজের খাবার যোগ্য দাঁত খুইয়ে; জিভ আরও লোলুপ লোলচর্ম হয়েছে ...! তোমার। আর অন্যের উপভোগের পথে ঘ্যানঘ্যানে বাধা হচ্ছো। বাঁচছো দ্বিতীয় শৈশবের দয়ায় অতিরিক্ত অবুদ্ধ জীবন। মোহাকীর্ণ! প্রণয়ের নাম খারাপ করবে তবু ওর পথ হতে সরবে না! ভালোই তো ! প্রেমের জগতে তো শুধু তোমাকেই চাই ... দুনিয়া গুঁড়োতে নিউক্লিয়ার অস্ত্রের কোনও আর দরকার নেই! ২ ।। জ্ঞান পাপী ।। পরিপক্ক লোকেরা প্রেমিক হয়, অসংযমী, ছেলেমানুষেরা নয়। ব্যথা দেখিয়ে, ইনিয়ে বিনিয়ে কী পাও? বিব্রতী, বিরক্তি চেপে সহ্য করে যাওয়াকে প্রেম মানছো? ওটা একটা অভূতপূর্ব অনুকম্পা বিশেষ। তোমার ব্যস্ততা নেই বলে , বিমুখ, ব্যস্তর কেন বাধা হওয়া! ঘৃণিত জেনেও। ছিতকারের অপব্যয় নিষ্প্রয়োজন।