তোমাকে
১ 'সকাল' তো একটা দূত-শব্দ মাত্র তোমার বিভা বিনা রাত্রি মুক্তি পায় না। তোমার আলোর তরে আঁচল পেতে থাকি ... তোমার ভালো থাকায় দিন সুশুভ , সুস্থ থাকে। তোমার ভালো থাকা জরুরী। ২ তুমি আছো বলে, চারপাশ সবুজ রাখতে - সদাক্রিয়মান এক অলি আমি। অম্লজান, এ বাগবাঁকে এভাবে জীয়ন্ত ব্যস্ত রাখো, অম্লজান। ৩ যুগ যুগান্তের ক্ষয়িত, বিবিধ আবহে বিকৃত বালুকাবেলা আমি। আমায় ফেলা যাওয়া স্বাভাবিক, তবু তোমার ঝিনুকের নুপুর পরা ঈষসিক্ত নগ্নপদেরা ... আমার হৃদয়ের পাশে আজো দাঁড়িয়ে... তোমার ধন্য করার ধরনই আলাদা ! এ পৃথিবীর প্রায় সবাই ফিরে গেল যাবতীয় প্রেমণ শেষে ... আমার জীবিত হৃদয়ের গায়ে, তুই আজও আদুরে এলানো ভঙ্গিতে দাঁড়িয়ে ... জীবনে এর চেয়ে বেশি ভাবিনি তো কখনো কিছু! অভাবনীয়া ! ৫ আঁধার গাছ ,ফুল কিম্বা আঁখিকে আড়াল করতেই পারে, আত্মা হতে প্রেম মুছে নেওয়ার মতো আঁধার হয় না কখনো। ৬ আমাদের হাত গুলো মূকশিল্পী নয়; গভীর বাঙ্ময়। আমাদের ত্বকের রন্ধ্রে রন্ধ...