পোস্টগুলি

অক্টোবর, ২০১৮ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

কুড়োনো কথারা

ছবি
|| হেমন্তের হয়ে ||          ঋতুর মৃত্যু না মৃত্যুমুখী ঋতু এ চিত্তচাঞ্চল্য শরতের প্রান্ত দিনগুলোয় জন্ম নেয়। বিশেষতঃ কুয়াশাকীর্ন ভোর গুলোয়, ম্যাড়ম্যাড়ে বিকেল ডিঙোনো প্র...

কবিতা নয় মেঘ

ছবি
মেঘলা গোধূলী। সন্ধ্যার কালিমা গরিষ্ঠ হচ্ছে ধীরে ধীরে ;  আকাশে তারার, আলোর চিন্তা রেখে কী লাভ আর! পরিস্থিতি ও পরিসরকে সন্ধ্যা হিসেবে না মেনে উপায় কই। রাত খুব দূরে নয়। মন মোর ...

শীতের নোটিশ পাওয়া থরথর পাতাদের প্রতি

ছবি
বহু গবাক্ষওয়ালা অন্ধ গুহাগাত্র-চিত্রে চোখ চালিয়ে তুমি পড়ছো - কারা কী খাবে, কী পরবে , কী বলবে উচিত- অনুচিতের...  উল্কি-বোনা গল্প! অবশ্যই নিটোল বারুদ ঠাসা আফিমি গপ্পো। আর তাকে গ...

বোধি- বিন্দু ২

ছবি
৭ জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা - প্রতীক্ষা। সঠিক সময়ের তরে। ৮ জ্ঞানের চেয়ে গভীরতর হল উপলব্ধি ; তোমাকে চেনে তো অনেকে - ‎বোঝে কয় জনা ! ৯ সবচেয়ে ক্রূর সৃষ্টি অর্থ। তবে, এর দ্বারা ...

দুর্বিবাকেরও কিছু দেওয়ার আছে

ছবি
তুমি আমি পড়ে আছি - টি. ডি. এস., শেয়ার -মিউচুয়াল ফান্ড, পদোন্নতি, কর্মদ্বীপে বাঁশ নামক ঘাসেদের ঝাড়, লাভ-লোকসান,জমা-খরচ, শতাংশ, সময়-দূরত্ব, পাত্তা, প্রেম- ল্যাং , প্রকল্প-ঝাড়িতং, লাল-ন...

না জানাই ভালো

ছবি
সবাই সর্বদা সর্বথা একসঙ্গে ভালো থাকতে পারে না। কখনও। আহ্লাদী কচি কলাপাতা-রঙা পাতায় মহুয়ায় বসন্ত লাগবার পরেও... কোথাও কোনও সৌভাগ্যবান ডালে লেগে থাকতেই পারে নিদ্রালু শিশ...

মেঘে মেঘে

ছবি
মেঘের ঘেরাটোপ... শেষ বিকেলের আলোকে ঘিরে ধরেছে আষ্টেপৃষ্ঠে! প্রো কাবাড্ডি। দেখা যাক কাল কে জেতে!  দীপাবলী , দীপেদের যে কী অবস্থা হবে!জ্বলবে না 'জলবে', জলে  ভিজবে... ! কংসাবতীর অ্যা...

তুচ্ছ ইত্যাদি

ছবি
কার্ত্তিকী ২ দিনের মাধুকরী। স্মৃতির থলিতে চেপেচুপে ভরে নেওয়া পথপাশে পড়ে থাকা স্মিত সম্পদ। হয়তো তুচ্ছও। অবজ্ঞা অমোঘ অস্ত্র। তবে অজ্ঞের হাতে মানায় না। তৃণ-গুল্মের ফুলের আয়ু বোঝো?  ভালোলাগার সমানুপাতিক।

বোধি-বিন্দু ১

ছবি
এই নুড়ি কবিতা গুলি হল সহস্রাধিক বছর ধরে লোকমুখে বয়ে আসা গৌতম বুদ্ধের উপদেশাবলীর ভাষান্তরের চেষ্টা মাত্র। মূলতঃ ইংরেজী, সংস্কৃত, হিন্দী, ভগ্ন পালি প্রাকৃতের থেকে সাহায্...

উন্মূলন পর্ব

ছবি
শর্তহীনতার শর্তে বেড়ে ওঠা আলিঙ্গন-প্রিয় স্বাভাবিক সবুজ গুলোকে অচল সম্পর্কের মত কচুকাটা করতে পারোই।কোমল বলে! যে মৃত্তিকা-লগ্ন তোমাদের পায়েরা... আজ সে ভূমি সুন্দর সবুঝ ...

রঙেদের পাড়ায় কোমল আলাপ

ছবি
উড্ডীন ডানারাজি হতে চূয়ত কথারেনু গুলোকে যদি বিশ্বাস করো- যদি বলো অভিমান, অনুযোগ বা আল্পনা কিংবা আরও এক ফুড়ুত বেঁচে নেওয়া... নেই দোষ নেই কিছু আর। আমি এলাম বলে ওদের নিয়ে উড়ে ...

বিলাস গাথা

ছবি
আমি চাই জ্বরটা থাক। আমৃত্যু সঙ্গী। সঙ্গে সর্বাঙ্গে। আমি একা হতে ভীত ; জ্বালা মুছবার কাজ জানে যদি কোনও দেবী; পুষ্পে পরাগে নত হতে চাই। তার।

মোছামুছি বা বাল্যখিল্য

ছবি
১ সবাই ভুলে যায় ... ভুলতে পারে ; ভোলেই একদিন। আমিও পারবো। কিন্তু, কবে? ২ কে বলেছে ভোলা কঠিন । ভুলতে চাওয়ার মত মুর্খামি পৃথিবীতে আর ক'টাই বা আছে?

এক ডিঙা মধুকর

ছবি
কাজের খুঁটি গুলোয় একটা স্বাভাবিক টান থাকেই। কখনও এক পশলা জল , এক আঁচল অসম্বৃত প্রশ্রয় জটিল জট লতা ছড়ায়; ছড়াতে দেয় নাগাল থেকে গোছে ,আলগোছে... ধন্ধ-আকীর্ন ধুঁদুলের ফুল হয়ে ফো...

ঐ তরুনী অথবা তরুশ্রীকে

ছবি
দ্বিপ্রাহরিক রোদ-স্নান সারছিল গাছটা। তোমরা যারা ভুতুড়ে বলো... তোমাদেরই খুঁজছিলো। সে। যারা তাকে খোঁজে না; তাদের ই খুঁজছিলো। অসীম আলোর আকাশ মাথায় ছাতাহীন ছাতিম। আমায় বললো, তোমাদের ছড়ানো গল্পের বীজেরা মিথ্যে। রটিত নায়ক করেছ। আমায়। আমি তো অশেষ ভয় নিয়েই ফিরলাম।  ভালোবোঝা হারাবার ভয়! তোমরা কিন্তু ভালবাসার কাছে যেয়ো ; হিসেবকে নিকেশের সুযোগ দিও... অন্ততঃ একটি বার! কেউ তো একজন আছেই - হয় ভূত নয় ভালোবাসা। নির্ধূম বিশিখা জ্বলন ভাগ্যিস আরও কেউ একজন জ্বলে! নিঃসঙ্গতার কোতল-পর্ব খুব খারাপ লাগে না।

চাঁদ ধরন পালা

ছবি
চাঁদটাকে আটকাতে চায়  আলপটকা এক আবডাল। কেন? অশিক্ষায়? আজীবন কলঙ্ক শুনেও অম্লান- জ্যোতি!   চাঁদেরও বা কী করবি তোরা! 

আনন দ্বারের নুড়িরা

লেখা ও তাকে লেখা; একটা ব্যাপার বটে। প্রতি পলে ভাবনার সৈকতে এসে যা কিছু ঠোক্কর দেয় ; সব গুলোকে লিখিত সম্মান দেওয়া যায় না!  কিছু অংশকে লেখার চামচে তুললেও...  সারবত্তায় বা স্বা...