পোস্টগুলি

ডিসেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

বাঁচার স্বার্থে

ছবি
তুমি প্রবল ভাবে ছিলে বা আছো বলে তোমাতে একান্ত আকীর্ণ, আবিল বলে ... বড় বড় ঝড়গুলোর ঝাপটে, এলোমেলো তীর্যক খাদ, ধারালো শিকারী চোখ গুলো হতে, কোমল কপট রশ্মিরাজির লুকোনো প্রখর নখর হতে ... বেঁচে বেঁচে যাই ভালো বেসে যাই। নৈকট্যে না হোক, স্মৃত সত্তায় ছেয়ে আছো । এই বড় পাওয়া ... এই বড় বেঁচে যাওয়া।

হয় বসন নয় বসন্ত

ছবি
প্রিয়ে, মনের বসন অনন্তকাল অমলিন রাখতে বেশ কিছু দীর্ঘমেয়াদী পাটিগাণিতিক পরিকল্পনা প্রয়োজন। ভালোথাকা। নইলে কুজ্ঝটিক অভিমানে, কচি কচি কলহে কেচে হাসির কাঁদনে ধুয়ে মাঝে মধ্যে আলিঙ্গনের ওমে ব্যস সেঁকে নিলেই হল ... একেবারে ঝকঝকে ; চিরনতুন। প্রিয়ে, বসন পরো এবার ধুলোর ভয়ে অযত্নে, অপ্রেমে থেকো না আর।

মধ্যরাত্রির মর্নিং ওয়াক

ছবি
কেবল অতীত-ঘাতী সময় ছাড়া। স্মৃতির আঁতুড় বলো কিম্বা গায়েয়, গাছের ঘনিষ্ঠ স্পন্দিত ছায়া ... কেউই খুব একটা দৌড়তে পারে না। স্মৃতির সন্ততিরা দানোর মতো বাড়ে ঠিকই , সৃষ্টিকর্তার মান আর কতটাই বা রাখে! নিত্পরা পলেরা খুঁড়োতে জানে শুধু,  হাঁটার হাসি কেন যে শেখে না!