পোস্টগুলি

সেপ্টেম্বর, ২০১৯ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

হর এক মেঘ জরুরী হোতা হ্যায়

ছবি
ভাদুরে শারদ রাত সাধারণত এত শীতল হয় না। হয়তো ভেতরের গুমোট, বাইরে এসে তুলনার তুলাদন্ডে পড়ে হেরে যাচ্ছে । আসলে, মেঘেরা দিনের ঝগড়া দিনেই মিটিয়ে নিচ্ছে। বৃষ্টির হালফিলের হালখাতা লোভে টইটম্বুর। ব্যাঙ্কের তো ব্যাংয়ের  দশা চলছে ... বেশী টাকা বানের তোড়ে বিদেশগামী হচ্ছে। নদী নালা যতটা পারছে টানছে, বাকিটা বমির কারেন্ট অ্যাকাউন্টে ঢালছে। ফল যাইহোক, বৃষ্টি কিস্তিতে কিস্তিতে মস্তিতে বেশ পড়ছে। ব্যাপারটা পজিটিভ।       পজিটিভ নামক ভদ্দরলোক আদতে বেশ রক্ষণশীল। এটা ঠিক ঘরের বউ দমিয়ে রেখে পরের বউ দেখার পজেসিভ পলিসিটা নয়। এই গ্রহে ভিন্ন মত, পথ, চোখ, হাত ও স্বার্থের  এল. ও. সি. -র সংখ্যা খুব কম নয়। তোমার ছোঁড়া ঢিল, কখনও এ পারে এসে ফুল হয়ে যেতেও পারে। সবই দেখা, দেখতে পারার ওপর নির্ভরশীল। তোমার নিরুত্তর দেওয়ালে আঁকা আমার ভ্রান্তিকাব্য ; ও  পিঠে প্রহসন হতে পারে। তোমার এক শব্দে সব বুঝে ফেলার কাছে , আমার নিযুত না পাঠাতে পারা  ছিন্নপত্রেরা সংখ্যা বিচারে নঞর্থক। যত কথা, যত ব্যথা, যত আকুল আলিঙ্গনের জন্ম ব্যর্থ হয়েছে...  তারা সবাই  তোমার কাছে এক একজন নেতিবাচক নেড়ি মাত্র...