প্রলাপন
|| || (পরিবেশের গরুকে গাছে তোলার প্রয়াস : প্রজন্ম, প্রজন্মান্তরে) প্রায় তিন দশকেরও অধিক সময় ধরে দেখে আসছি, একই রেকর্ড বছরের পর বছর বাজছে। বারে বারে বাজছে।অবিকৃত , বিকারহীন ভাবে বেজেই চলেছে। 'একটি গাছ, একটি প্রাণ।' , 'গাছ লাগান প্রাণ বাঁচান।'... ইত্যাদি ইত্যাদি। বছরের একটি বিশেষ দিনে, বিশেষ সপ্তাহে এ বাজনা বাড়ে। বহর বাড়ছে। আর সংকটের গহ্বরও বাড়ছে। আমরা যা শিখেছি, দেখেছি ,করেছি তা বাদই দিলাম। হাবভাবে,বোলে চালে, বিলাসে ব্যসনে আগামী প্রজন্মকে একটা অতি সরল করা অঙ্ক শিখিয়ে যাচ্ছি ... পরিবেশ মানে গাছ । আর শুধু গাছ লাগালেই কেল্লাফতে! বছরভর বহু গাছ লাগানো হচ্ছে। কিন্তু, কতটা যত্ন নেওয়া হচ্ছে ? যত্ন ,পরিচর্যার ব্যবস্থা থাকলেও ... যে ব্যক্তি, সংস্থা বা কর্তৃপক্ষ গাছ লাগিয়েছেন , ভালোটা যেন তাদেরই হবে ! ... ফাঁকিটা স্বাভাবিক। বলাবাহুল্য, পরিবেশ মানে শুধুমাত্র 'গাছ' নয়; মানুষ ও তার চারপাশের সব কিছু নিয়েই পরিবেশ। মানুষজন, পশুপাখি, পোকামাকড়, গাছপালা, পাহাড়-পর্বত, জলাশয় পুরো ব্যাপারটা নিয়েই প...