না -বিষয়ক কয়েকটি উড়ো খই
এই যে তোমার সাথে এক পশলা কথা কওয়ার জন্যে ভেতর ভেতর গুমরে গুমরে মেঘের মত নীরবে অদৃশ্যমান কাঁদছি... বিশ্বাস করো, এ চাওয়া এক চিলতে দেখার বা এক পশম ছোঁয়ার তরে নয়। কী হলো, কেমন আছে... কোনও বিপদ-আপদ হয়নি তো! দুশ্চিন্তা-বিলাসে ক্রমে ক্রমে পাতাল-গ্রস্ত হচ্ছি... ইনফ্যাচুয়েশনের বাংলা কি হয় ঠিক জানি না; বলো, এটা কী তাই? ডাক্তার বাবু তো বললেন, শরীরে কিচ্ছু হয়নি। তোমার মত আমিও মানি আর যাই হোক এ সব অন্ততঃ ভালোবাসা নয়! আদপে কিছুই নয় বলো?