একটি কেদারার এলিজি

মেঘের প্রতি মনের
মনের প্রতি সময়ের
অযুত অভিমান গেঁজে ওঠা স্বাভাবিক।
বৃষ্টি, সৃষ্টির তরে।

পাটিগাণিতিক আঁশ-বেড়ালটাকে
অহং এর আঁচল সামলাতে দিয়ে
কী ভালোই না করলে!

 যৌথ জিরোনোর বেচারা কেদারাটার
 জন্ম মিথ্যে হলো।
কেদারা নিমেশের নিমিত্ত-মাত্র;
বসার পক্ষে ভালো
ভালো বাসার তরে
ভালো নয় প্রমাণিত।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০