হয় বসন নয় বসন্ত

প্রিয়ে,
মনের বসন অনন্তকাল অমলিন রাখতে
বেশ কিছু দীর্ঘমেয়াদী পাটিগাণিতিক
পরিকল্পনা প্রয়োজন। ভালোথাকা।


নইলে কুজ্ঝটিক অভিমানে,
কচি কচি কলহে কেচে
হাসির কাঁদনে ধুয়ে
মাঝে মধ্যে আলিঙ্গনের ওমে
ব্যস সেঁকে নিলেই হল ...

একেবারে ঝকঝকে ; চিরনতুন।

প্রিয়ে, বসন পরো এবার
ধুলোর ভয়ে
অযত্নে, অপ্রেমে থেকো না আর।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০