বাঁচার স্বার্থে

তুমি প্রবল ভাবে ছিলে বা আছো বলে
তোমাতে একান্ত আকীর্ণ,
আবিল বলে ...

বড় বড় ঝড়গুলোর ঝাপটে,
এলোমেলো তীর্যক খাদ,
ধারালো শিকারী চোখ গুলো হতে,
কোমল কপট রশ্মিরাজির
লুকোনো প্রখর নখর হতে ...

বেঁচে বেঁচে যাই
ভালো বেসে যাই।

নৈকট্যে না হোক,
স্মৃত সত্তায় ছেয়ে আছো ।
এই বড় পাওয়া ...
এই বড় বেঁচে যাওয়া।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০