ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা
মেঘের ভাষা আছে হয়তো।
হয়তো সে বলে -
হেথা হোথা যত উড্ডীন
আশা আছে, হত আশা আছে
বাঁচা, না বাঁচা আছে
রহ বা বিরহ আছে -
সবের হাতে হাত জুড়িয়ে
ঘনায়মান ঘন হবে শুধু।
অঝোরে ঝরে যাওয়া,
শুধু কেঁদে যাওয়াও
সাধ হতে পারে কিছু মেঘের ;
যারা বোবা ; গর্জনে, গুঞ্জরে অক্ষম।
ধন্যবাদ সেই ঈশ্বরকে
যিনি কান্নার ঝর্ণা-মুখ উন্মুক্ত করেছেন।
হয়তো সে বলে -
হেথা হোথা যত উড্ডীন
আশা আছে, হত আশা আছে
বাঁচা, না বাঁচা আছে
রহ বা বিরহ আছে -
সবের হাতে হাত জুড়িয়ে
ঘনায়মান ঘন হবে শুধু।
অঝোরে ঝরে যাওয়া,
শুধু কেঁদে যাওয়াও
সাধ হতে পারে কিছু মেঘের ;
যারা বোবা ; গর্জনে, গুঞ্জরে অক্ষম।
ধন্যবাদ সেই ঈশ্বরকে
যিনি কান্নার ঝর্ণা-মুখ উন্মুক্ত করেছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন