অশ্বক্ষুরাকৃতি হ্রদের গল্প

নদী নির্মর,
সে শুধু ক্ষতিকর খাত
বদলায়!

খাঁ খাঁ পাড়,
শূন্য গাত্রের নুড়ি ,
ধ্বসে পড়া ঘাট,
আর হাল ভাঙা
চুরমার নৌকোর ল্যান্ডস্কেপ
তো নদী নয়।

অতীতের কারুব্যথার চিহ্নমাত্র।

কিছু কিছু মানুষ
নুড়ি ছুঁয়ে ছুঁয়েই
কিভাবে জীবনের তীর খুঁজে পায়।

নদীর যোগ্য ক'জনই বা হয়!

বাঁকের বক্রতা বাড়লেই
কানে আসবে আগুয়ান
অশ্বক্ষুর-ধ্বনি।
হয়তো হ্রদ জাগবে,
কেটে যাবে হা-হুতাশি  পিপাসুদের কাল।

নদী আর তার ফেলে যাওয়ার তান
অফুরান অফুরান ...

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০