রাতের রাস্তার সহিত


 যারা বাসো  দীর্ঘ শীত 

রাত্রিটিরে ভালো ... 


চলো ভয়েদের নিয়ে

খেলি ছিনিমিনি...

হিমেল মৃত্যুরা ঝরুক

মরুক ...

মাথা কুটুক আমাদের

পায়ে; মাথায়, সর্বাঙ্গে ...

পরতের  পর পরত পড়ুক। 


গা'বো গান -

রাত বাকি ,পথ বাকি ... 


শিকারী মৃত্যু তাকিয়ে তাকিয়ে

মরুক!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০