সবার মাঝের সামাজিক ; তোমাকে
ইচ্ছাডানার ভরে
যেখানে ইচ্ছা ঘোরো , বেড়াও;
সাধ্যমত।
সত্যি ভালোবাসায় সিক্ত রও।
সতত।
ভালোলাগায় , ভালো কর্মে,
ভালো যাপনে বাঁচো।
যথাসম্ভব।
শুধু
দশকানের দেখনদারি ,
দশদিক খোলা আদিম হাটে
নিজেকে উন্মুক্ত কোরোনা।
ঐ দু'বিন্দু জোনাক-জ্যোতির
বুদ্বুদ কী দ্যায় ?
অতি নশ্বর আলো মাত্র।
নেট ফুরোনো নেটাগরিক;
সৌভাতৃত্ববোধের ভাইরালি রন্ধন ...
জ্বর বা ভাইরাস কেউই
খুব একটা দীর্ঘায়ু নয়।
জনতা , জনসমাগম
আদতে সব ভালোকে
অতি দ্রুত উপদ্রবে বদলে দ্যায় ...
তোমার ভালো সর্বৈবকে ধ্বংস করে।
তাই
না ব্যাখ্যা, না জবাবদিহি, না বিজ্ঞাপন।
হাঁটো , দৌড়োও , পড়ো -
ওঠো , ওড়ো ...
তোমাতে লুকানো
খুর, ডানাকে কাজে লাগাও,
বরং ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন