প্রলাপ-পঞ্চক






।।  ।।


#কম্পাস

 আধাচাঁদা  রামধনুকটা সাজু-রুপাইয়ের গ্রাম-দুটোকে ছুঁয়ে আছে।আকাশ-পাতে কম্পাসের চক্র-স্বন।মেঘের কাঁধে মেঘ ।
বৃষ্টি এলো বলে! ধীরে ধীরে সঅব ভিজে যাবে।পরস্পরকে আঁকড়ে লয় আটকাবার চেষ্টারা ক্রমে  ঘনিষ্ঠ হবে আরও ...


#হাত_এবং_হাত
স্বাধীনতা দিবসে শ্রীনৃপেন-এর দর্শন-দাদন নেওয়া আছে। হস্তপ্রক্ষালনী , স্পর্শ-প্রায়শ্চিত্তকের দহরমে রেখা প্রায় অগস্ত্য-যাত্রায় প্রস্তুত!

আসন্ন অভিসারে কীভাবে যে হাত দেখাবো!
ভাবছি ...


#একবিংশ_শতাব্দী
বাবা বললো যোগ করতে, জ্যাঠা বললো কোরোনা।
প্রতিবেশীরা রাঁধছে ছ্যাঁচড়া,
শিয়রে সূয্যি গ্রহণ...
আমি ভাবছি, তাল খাবো না।

বছরের দীর্ঘতম দিন।
পৃথিবীও ধ্বংস হবে।

সব একদিনে।
এবার তাহলে বোঝো!


#হাট
দুটো ভুট্টার মাথায় পা রেখে,
একটা ভুট্টাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে।
একটা  সবুঝ পাখি।
পেট কমলা; আর ঠোঁটটি লাল।

বাগানে আপাততঃ আসন্ন
আউশের আলাপন।

দর্জির দরওয়াজায়
'মর্জিমতো পোষাক বানাও,
বদলাও '  চিরকুট আঁটা।

প্রাক্ নির্বাচনী #হাট।
সগৌরবে জমিতেছে ...


#ভুখাবুলারি
কোয়ারান্টাইন, আমফন, নেপোটিজম্...

বিবর্ধমান ভোকাবুলারি
এবং ভুখমারি পরস্পর মারামারি করিতেছে।

পায়ের নীচের খড়কুটোরা পিষিতেছে।
পিতা-মাতা ফ্যালফ্যালাইয়া দেখিতেছে ...

গুরুমশাই পাঠশালা ছুটি দিয়াছে। কতকাল!

বাচাল সংখ্যাদের খুচরো গোনার শব্দ
শোনা যাইতেছে। শুদ্ধ।

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

বোধি-বিন্দু ১০