জোনাক্ নামা




চারপাশে চারপাশে ঘুরঘুট্টি আঁধার,

একটা জোনাকিকে জ্বালালাম ।

এক দানা সবুজ সবুঝ আলো ...

সব কথা না বলতে চাওয়ার 

ডটলাইনের জন্মের ওপর জন্মান্তরের

হুমড়ি খাওয়া। আলো। 


জ্বলা - নেভা , চলা -থামা, বলা-বোবা ...

ডটে ডটৈ ডটকম ।


ভেতরের কান্না গুলো

ওরা সব বোবা হুলো ;

বেদনার একলা দেওয়াল ।

সব অবহেলা, তাচ্ছিল্য, ঘৃণায় ভর দিয়ে

আরও কাঠগোঁয়ার হচ্ছে। 

অন্ধ, একগুয়ে, একরোখা,

ইঁটহীন   ঢিঁট দেওয়াল।


আঙিনার কানাই বলাই,

আর তাদের পরিবার ...

ওর গায়ে ঘুঁটে দিয়ে যায়। নিত‍্য।


ধুঁয়ো চাই । ভাঙা কুলো চাই ...


আমি আছি।

আর আছে আমার অন্দর-বাহিরের 

জোনাই। 

আমি ঘুমোই ও জাগে। 

ও ঘুমোলে আমি। 


আঁতেল অন্তর্যামী !


#poem2022  #কবিতা১৪২৮ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০