আবিষ্কার-গাথা


  যত্নপুরীর এক অনাবিষ্কৃত

 অঙ্গরাজ্যের সাথে 

 হঠাৎ দেখা হলো।

 এক বিবশ বিনম্র গোধূলী বিকেলে ! 


কী অসম্ভব আদুরে, তন্বী, দীপ্র

এক রাজ‍্য !


পেলব সমুদ্র, চিরসবুজ বনানীর তীক্ষ বাঁক,

 মসৃন ননীর বিস্তীর্ন সমভূমি , অযুত মোহনী 

মায়াঘন পাহাড় টিলা ছুঁয়ে ;

 জগৎসেরা অযুত ভাস্কর্য আলতো এড়িয়ে ...


সুবাধ‍্য অভিযাত্রী যখন

সুললিত পুষ্প কাননে পৌঁছোবার

ঈর্ষাছড়ানো দীর্ঘ , সন্ধ্যাভাষার পথ

পেরিয়ে এগোতেই থাকে ...


তখনই হঠাৎ দেখা ;

অল্প বাধা আর অঢেল আদুরে 

এক দীপ্ত দেশের সাথে ...


যার সসম্মানের পর অনুমতি 

বর্ষিত হয় 

স্বর্গের আরও অসীম উন্মন আনন্দের 

সাথে পরিচিত হওয়ার ...


তোমার তীব্র তরুণী চিবুক ! 


এত দিন কেন দেখা হয়নি...

কতো শত আক্ষেপ ,অতৃপ্তি ভুলে 

অঝোর অনিমিখ চেয়ে থাকা। 

শুধু চেয়ে থাকা ... 

অপূর্ব এক অভিভূতির 

প্রসন্ন প্রসব প্রত‍্যুষ !


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০