কণা-কাহিনী

বালির ওপর বিছানা সাজিয়ে
বসে আছি ;
সজ্জা সাংসারিক!

না স্নেহ , না সুরক্ষা ,সৃজনে 
সাধনে 
সেভাবে সক্ষম হলাম ; 
না হতে পারলাম
প্রেমিক; না পিতা! 

ঝড়ের তোড়ের , তাপনের, ঝরনের
আবহবিকারের মুখে নিজেকে সঁপে দিয়ে
বেমালুম ,বেআব্রু বসে আছি। 

বিবশ বালির সাম্রাজ্যের এক অবাধ‍্য কীট।
নড়ন চড়নহীন ... 
নশ্বর বুদ্বুদ । 

পাথর শিলা পলল জীবাষ্মের
বহুভগ্ন কণা ...
সমুদ্রতীর ,মরুগাত্রের ক্রীতদাসানুদাস ।
না প্রেমিক , না পিতা 
এক না-মানুষ ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০