এক পশলা সংলাপ
এক পশলা সংলাপ
সারিয়ে দিতে পারে
গভীর গহনে ছড়ানো যতো
ক্ষত।
কিংবা হতে পারে -
ঝড়, ঝঞ্ঝা ,বিভেদের জন্ম ।
কলহের ওপর দিয়ে কথনকে
হেঁটে যেতে দাও।
স্তিমিত গলায়ই না হয় বলো -
অমত, অপছন্দ, অনিচ্ছা, ঘৃণা, বিচ্ছেদের কথা।
ঈষদুচ্চ স্বনের চিৎকারও
একজনকে বোঝানোর জন্য অনেক অনেক বেশী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন