শরণৈ
|| আলোকপুরুষ
একটা ঘুরঘুট্টি ঘর,
তার একটি মাত্র দরজা !
দরজা দিয়ে
জন্মকালে ভেতরে প্রবেশ করলো
একটা পোকা-মাকড়,
বা একটা পশু,
কিম্বা একটা হোমো সাপিয়েন্স ।
জীবনের চক্রানুসারে
অস্তিত্বের জন্য সংগ্রাম,
উদরপূর্তি, জৈব ফুর্তি
আরো কিছু খুচরো খাচরা কর্ম ...
আঁধারে আঁধারে যাপন সেরে ;
সেই ঘুরঘুট্টি ঘর থেকে শব নিষ্ক্রমণ ...
আলোকহীন অন্ধবন্ধ জীবন।
যে জীবন -
কেঁচো, শ্যাওলা , হাতি, তিমি
কিম্বা শিক্ষাহীন মানুষের।
তুমি না থাকলে
চোখ-মনের জানলাহীন;
পূর্ণ আলোকহীন হয়ে
রয়ে যেতো কতো কোটি
বাঙালি-বাঙালিনী !
তুমি এক অন্য সাগর ;
নদী নালা উজিয়ে দুয়ারে দুয়ারে
আলোর কুঁড়ি ছড়িয়েছো।
একরোখা মেরুদন্ডী ,
আর্তের উচিৎ উপকারী ,
বল্লালী বালাইর একান্ত উপশম ,
বর্ণান্ধের বর্ণপরিচয়।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন