আই-লাইনার্স


বিমুখের সাথে অশ্রুপরিণয় -
অসম্ভব রকমের অসম্ভব। 

 মৃয়মানকে জীবাশ্ম বোঝানো ?
  জীবন , কতোই রঙ্গ জানো! 

প্রণয় কাব‍্যনাট‍্য বটে ;
বিচ্ছেদে সার্থক। 


অবহেলার এক রঙ, এক অর্থ - 
এক ব‍্যঞ্জনা ... যাও নীরবে সরে যাও। 


অন্ধ ঋষভের মতো হৃদয় খুঁড়ে 
অশ্রু উদগীরণ; অহেতুক অভ‍্যাসমাত্র।
 
ভরসাযোগ্য নই বলে আত্মহনন করবো?
অন্তিমশ্বাস অবধি টিকে তোমাকেই দেখবো।

নিজের দোষে হারানোর হাহাকার - 
নিছক দুঃখবিলাস ছাড়া আর কি হতে পারে!

সরিয়ে যাওয়া সহজ, সরে যাওয়া নয়;
পিছল পিছড়ের কথা আর ভাবা কেন!

প্রেম তো  এক অনন্য ঐশ্বরিক ঢেউ,
সবাই ফিরতে পারেনা। বালির হয়ে রয়ে যায়!

১০ 
হিরণ্য অন্তের দিন হেমন্ত,
ঝরণ্যযোগ্য আর নতুন করপর্নের সহাবস্থান। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০