আই-লাইনার্স ৩
২১
তুমি ভালোবাসতে জানো । আর আমি জানি মনে রাখতে।
একটা ভালো দুর্ঘটনা ঘটতেই পারতো । বলো ?
২২
আমি বলি যাপন , তুমি বলো ব্যাধি -
তুমি চেষ্টা গুলোকে কাটো, আমি বাঁধি আঁটি ।
২৩
কনকচূড়োর ওপার হতে প্রতিধ্বনি ফেরে -
কে চেয়েছে তোকে ? তোর সবেতেই বেশী বেশী!
২৪
মনকে আর আটকাই না, বোঝাই না -
যা ইচ্ছা কর। নিজে মর, আর আমাকেও মার!
২৫
সিক্ত আঁখিকোণ যখন তখন ...
আবার কখন ঐকিক হাসি। একাই ভালোবাসি !
২৬
অবহেলাকে প্রেম ভাবি, বিরক্তিকে যত্ন।
তুমি ব্রাত্যের বেদবাক্য ;আর আমি তো একটা রত্ন!
২৭
প্রত্যাখানের শোকের নামে একটা জোঁক পুষেছি,
আমায় রক্তাক্ত করে মারে, তবু যায় না সরে!
২৮
তোমার হাসিতে জিতে যাওয়া সাম্রাজ্যকে গুলো
আমায় ব্যঙ্গবিদ্ধ করে। তোমারি আদেশে ? ভালো!
২৯
ভালোবাসা অলিখিত অদৃশ্য শ্রুতিকাব্য,
কিছুই মানো নি ; তাই নাস্তিক হতে পেরেছো।
৩০
তোমার প্রিয়ের ভিড়ে একমাত্র আঁধার আমি;
অগননের আলোর আভায় করেছো অস্তগামী।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন