ভালো থেকো, ঘিরে থেকো

কখনোই যেখানে পদধূলি পড়েনি
তোমার ; তোমার মেদুর সুঘ্রাণ
আমায় ঘিরে ঘিরে রাখে! সেথাও।
কেন এ সম্মোহন বলো , মধুরা!

পুষ্পশর কী তোমাতে অগম?
বলো আলো, বলো মুক্তি...!

কতো দূরে আছি ;
জানো, তবু এক সুরে আছি!
ঘিরে আছি! ঘিরে আছো বলে।

বড় ভালো এ থাকা;ছুঁয়ে,ব্যেপে ...
এভাবেই থেকো। ভালো থেকো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০