।। হৃদয় ছুঁয়ে দাঁড়িয়ে থাকা, তোমাকে।।

কাছে এসো ...
দেখাবো সাদা-কালোর গুন্ঠনের
গিঁট খোলা সবুজ সবুঝ মুখ।
তোমায় প্রাণিত প্রাণবন্ত প্রাণ, আমার।

জলের বেড়া কেমনে ডিঙোবে ?
জল নয় পায়ের মল ভেবে
ছলাৎ - ছলাৎ হাঁটো ...
আমায় ছোঁও, হাত বাড়াও
আমায় মুক্ত করো ; অকাঙ্খ্য মৃত্যু হতে।
নির্জন বিহন বিধূর নিঃসঙ্গতা -
নীলাভ নোনায় নিলীময়ান মুছে যাওয়া হতে!

এতোটা তো কেউ আসতে পারেনা কাছে !
সহজে!  দূরত্বকে পূর্ণহত্যা সম্ভব করো।

আমায় বাঁচিয়ে, জাগিয়ে
এসো ঈশ্বর, বন্ধু  হয়ে যাও!

¤  চিত্র-স্থল : সুবর্ণদ্বীপ, ওডিশা। ¤
~ ছবিটা full-screen mode - এ দেখুন!
(copying of this picture is strictly  prohibited .)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০