শূন্যের নীচে নেমো না, দোহাই

অবহেলা বুঝতে যত দেরী
ক্রমবর্ধমান ক্ষতির বহুগুণায়ণ ততই ; শুধু!
ফিরতে হতোই শূণ্যমুঠোয় একদিন।
নিজের কাছে ফেরা সবচেয়ে কঠিন
তাই তো পথ শেষ হয়নি, এখনও!
সাধনা ইতিহীন ... শেষ হবে না ; কখনও।
গমনে প্রত্যাবর্তনে ছিল ছিলই অপরাধ
একমাত্র ...  সম্বরণে  ব্যর্থ, অক্ষম।

আসলে বেদনার কোনও ঘরবাড়ি হয় না;

থাকেও না। স্থায়ী। নরম হৃদয়ে প্রিয় আবাস! 

কোমল মাটিতে নখরাভিলাষ
দুগ্ধ-মাংসপোষ্য বিড়ালেরও!

সবাই পারেনা নিতে মরণ
তিলে তিলে ধূপের ভস্মায়নের জীবন।
বিপরীতে যুদ্ধ জয়ের হাসি যোগানোর
আহা, কী মধুর এ জীবন!
কিছু ভার কিছু যোজন মৃত্যু খুঁজে আনে...
আছে  কী ক্ষমতা তোমার ওগো,দাতা?
দহন ছাড়া আর কিছুই দান ছিলো না
তোমার ঝুলিতে ওগো , অকৃপণ!
তোমায় সসীম, অক্ষম ভাবতে বড় ভয় করে-

একলা চলবার,বাঁচবার থেকে অনেক অশেষ বেশী!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০