প্রত্যাবর্তন অথবা মহাপ্রস্থানপর্ব

নিজের কাছে ফেরার পথ
কতটা সম্ভব জানিনা।
হয়তো এমন কোনও পথই হয় না!
ফিরে যাওয়া, মুখ ফেরানো ইত্যাদি কথাস্ত্রের
অধিকার, রুচি সবার হয় না জানি।

পথ খুঁজে লাভ নেই
খুঁজিনি তাই।
ক্ষরণ, দহন, আর্দ্র অক্ষিকোণের
রোজনামচাই কী সত্য তাহলে?
নিঃশব্দে নিজেকে পোড়ানো
ঝরানো কি কখনোই শেষ হবে না!
নিরুত্তরা, জ্বলন স্বীকার তো সে কবেই সেরেছি।
দাও, কথা দাও জীবন...
তুমি সত্যিই ছাড়ছো আমায় ।

সব উদ্ধারের ঋণশোধ সবার সাধ্যে
কুলোয় না। তাদের কী ক্ষমা-ঘেন্না
করতে পারো না? ওগো ,জীয়ণকাঠি।

দোহাই, নিজেকে অক্ষম বোলো না!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০