ঝালাই অথবা ফাটল বা কম্পিত পত্রপর্ব

দু'জনার মাঝে
এক-উঁকি আলো বয়ে গেছে;
রয়ে গেছে এখনও।

এরপর দুটো গাছ
জুড়ে যাবে না দূরে যাবে; পুড়ে যাবে -
আগুয়ান সন্ধ্যেকে এত কঠিন প্রশ্ন হেনো না!

আলিঙ্গনের ওম সব শীতার্ত বাহুর
বরাতে জোটে কি?

কিছু ওষ্ঠ ফুল ফোটায়ও বটে!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০