আমার বন্ধু জয় এবং তার ভয়েরা
জানো, আমি চোখ বন্ধ করতে
শিশুর মত ভয় পাই আজকাল...
শিশুর মত ভয় পাই আজকাল...
পাছে কেউ দূরত্বকে
আবিষ্ট ভাবে জড়িয়ে ধরে
দীর্ঘশ্বাসকে আরও তপ্ত করে
খুন করে!
আবিষ্ট ভাবে জড়িয়ে ধরে
দীর্ঘশ্বাসকে আরও তপ্ত করে
খুন করে!
বিশ্বাস করো ,
চোখ বুজলে মৃত্যুভয় নয় ;
পঞ্চেন্দ্রিয়ের এক তুমুল আবিল ঐকতান
আমাকে সারা পৃথিবীর সব
ব্যস্ততা , বন্ধন, ব্যাপৃততা থেকে
ছিঁড়ে নিয়ে গিয়ে ...
কোনও এক স্বপ্নীল স্বর্গসুন্দর দ্বীপের
রাজ্য, রাজত্ব, রাজকন্যের
সঅব কিছুর মালিক করে দ্যায়!
চোখ বুজলে মৃত্যুভয় নয় ;
পঞ্চেন্দ্রিয়ের এক তুমুল আবিল ঐকতান
আমাকে সারা পৃথিবীর সব
ব্যস্ততা , বন্ধন, ব্যাপৃততা থেকে
ছিঁড়ে নিয়ে গিয়ে ...
কোনও এক স্বপ্নীল স্বর্গসুন্দর দ্বীপের
রাজ্য, রাজত্ব, রাজকন্যের
সঅব কিছুর মালিক করে দ্যায়!
সে জীবনের আয়ু, অস্তিত্ব সম্বন্ধে
আমার এক তিলও জানা নেই ...
তাই হয়তো ভয়েরা
ভালোবাসতে সাহস পায়!
আমার এক তিলও জানা নেই ...
তাই হয়তো ভয়েরা
ভালোবাসতে সাহস পায়!
" তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।"
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।"

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন