পাতা বিষয়ক পত্ররচনা
দ্যাখো, এদের দিকে তাকাও -
বছরের মধ্যেই আয়ু ফুরোবে;
ঝড়, আপদ শব্দগুলো সত্য জেনেও...
তবু পাতায় পাতায়
শিরায় উপশিরায়
কেমন অশেষ হাসির হিল্লোল
স্রোতমান! দ্যাখো...
বেদনায়ও বহুবর্ষজীবি হওয়া যায়...
তিল তিল করে কুড়োনো খুশির ফুল গুলোকে
অনন্ত দু:খের সুতোয়
মাল্যবান করে করে বাঁচো;
লীলাকুসুমতলা এ জীবন!
প্রতি পলের প্রার্থনার পত্ররাজি
একত্র করে কৃতাঞ্জলিপূটে
সুখ, দুখ, পাওয়া, না পাওয়া,
হাসি কান্নাদের ...
একসাথে একমাঠে খেলতে ছাড়ো ;
ওরা ঠোকাঠুকি, কোলাকুলি করুক...
একঘরে শুধু অন্ধ আঁধারকে বন্দী রেখে
বা একান্ত মুঠোবদ্ধ আলোর কিই বা মূল্য!
ভাঙো ,সব দেওয়াল ভাঙো ...
দুঃখকে, অমৃতকে, শূন্য পূর্নতাকে
যে যার হিসেব বুঝে নিতে দাও!
দ্বন্দ্ব থেকে আনন্দে...
ততক্ষণ পাতা, অন্ধকার আর মেঘের
খেলা দেখে দেখে
অদৃশ্য অমোঘ চাকার
তান শুনে শুনে সময়-বাহিত করো ...
তুমি তো ঘৃণা বা প্রীতির কেউ নও ।
বছরের মধ্যেই আয়ু ফুরোবে;
ঝড়, আপদ শব্দগুলো সত্য জেনেও...
তবু পাতায় পাতায়
শিরায় উপশিরায়
কেমন অশেষ হাসির হিল্লোল
স্রোতমান! দ্যাখো...
বেদনায়ও বহুবর্ষজীবি হওয়া যায়...
তিল তিল করে কুড়োনো খুশির ফুল গুলোকে
অনন্ত দু:খের সুতোয়
মাল্যবান করে করে বাঁচো;
লীলাকুসুমতলা এ জীবন!
প্রতি পলের প্রার্থনার পত্ররাজি
একত্র করে কৃতাঞ্জলিপূটে
সুখ, দুখ, পাওয়া, না পাওয়া,
হাসি কান্নাদের ...
একসাথে একমাঠে খেলতে ছাড়ো ;
ওরা ঠোকাঠুকি, কোলাকুলি করুক...
একঘরে শুধু অন্ধ আঁধারকে বন্দী রেখে
বা একান্ত মুঠোবদ্ধ আলোর কিই বা মূল্য!
ভাঙো ,সব দেওয়াল ভাঙো ...
দুঃখকে, অমৃতকে, শূন্য পূর্নতাকে
যে যার হিসেব বুঝে নিতে দাও!
দ্বন্দ্ব থেকে আনন্দে...
ততক্ষণ পাতা, অন্ধকার আর মেঘের
খেলা দেখে দেখে
অদৃশ্য অমোঘ চাকার
তান শুনে শুনে সময়-বাহিত করো ...
তুমি তো ঘৃণা বা প্রীতির কেউ নও ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন