কৃষ্ণ কলি
কৃষ্ণকথার অবলেপে সুযাপণ-নির্দেশের প্রায় সর্বাংশই ' শ্রীমদ্ভাগবত' থেকেই উত্থিত। বেদ-উপনিষদ , বিভিন্ন পুরাণ- উপপুরাণের ঈশ্বর প্রসঙ্গ তথা ইদানীং কাল অবধি বিভিন্ন বৈষ্ণব ধর্ম-প্রতিষ্ঠানের কৃষ্ণনামী ঈশ্বর চর্চা এই অনুকবিতা গুচ্ছের ভারকেন্দ্র।বাংলা ভাষায় এ চেষ্টা প্রথম নয়। বলাবাহুল্য সংস্কৃত ,হিন্দী, ওড়িআ তথা ই়ংরেজী ভাষা হতে বঙ্গান্তর করতে গিয়ে পুরোপুরি ত্রুটি-বিচ্যুতির সঙ্গছাড়া হতে পারি নি।
১
ঈশ্বর
শ্রেষ্ঠতম শ্রোতা।
ক্রন্দন, চিৎকার, অনুনয় নিষ্প্রয়োজন...
অশ্রুততম প্রার্থনাও তাঁর কৃপা এড়ায় না!
২
অনাসক্ত হৃদয়ই
সবার হৃদয় জয় করে...
তাঁর পবিত্র,
ঐশ্বরিক প্রেমের কারণে!
৩
বস্তুর বন্দীত্বে, মোহত্বে...
অযুত বাধার নাগপাশে
জড়াতেই
জড় হতেই থাকবে...
যদি না,
এক ও ঐকান্তিকের প্রতি
বিশ্বাস ও বিশ্বস্তি বাড়াতেই থাকো।
৪
প্রতিটি কর্ম ও ক্রিয়ার
কিছু অস্বস্তি অন্বিত;
যেমন অগ্নি সনে ধুম্র...
একারণে কর্তব্যকে ছেড়ো না।
৫
আত্মা।
অবিভাজ্য, অখন্ডনীয়, অকাট্য,
অদহনীয়, অসিক্তসম্ভব,
অশুষ্কনীয়,
অক্ষয়, অব্যয়,
চিরশাশ্বত...
৬
সময়
শ্রেষ্ঠতম হন্তারক...
সঅব কিছুকে হত্যা করতে পারে,
করেও।
৭
জীবনের এক ও একমাত্র
সমস্যা, সঙ্কট -
কুচিন্তন।
৮
এ ভবে শূণ্য হস্তে আসা,
তোমার শূন্য হস্তেই ফেরা।
অন্যের বস্তু তোমার হয়েছিল,
আবার অন্যের হবে।
তার তরে বৃথা কাঁদা!
৯
যে আকাঙ্খিতের তরে
তোমার কোনও
শ্রম, সংগ্রাম নেই...
তার প্রাপ্তিতে,
ক্ষয়ে কেন
কাঁদো!
১০
তুমি
তোমার একান্ত ইচ্ছার ফলশ্রুতি।
তোমার সকল উদ্দেশ্য, অভিলাষ...
তোমার ইচ্ছা হতেই বিকশিত।
তোমার ইচ্ছা অবলম্বনেই
তোমার সকল কর্ম ফলপ্রসু।
তোমার কর্মফলেই
তোমার চূড়ান্ত
পরিণতি ও পরিচিতি।
১
ঈশ্বর
শ্রেষ্ঠতম শ্রোতা।
ক্রন্দন, চিৎকার, অনুনয় নিষ্প্রয়োজন...
অশ্রুততম প্রার্থনাও তাঁর কৃপা এড়ায় না!
২
অনাসক্ত হৃদয়ই
সবার হৃদয় জয় করে...
তাঁর পবিত্র,
ঐশ্বরিক প্রেমের কারণে!
৩
বস্তুর বন্দীত্বে, মোহত্বে...
অযুত বাধার নাগপাশে
জড়াতেই
জড় হতেই থাকবে...
যদি না,
এক ও ঐকান্তিকের প্রতি
বিশ্বাস ও বিশ্বস্তি বাড়াতেই থাকো।
৪
প্রতিটি কর্ম ও ক্রিয়ার
কিছু অস্বস্তি অন্বিত;
যেমন অগ্নি সনে ধুম্র...
একারণে কর্তব্যকে ছেড়ো না।
৫
আত্মা।
অবিভাজ্য, অখন্ডনীয়, অকাট্য,
অদহনীয়, অসিক্তসম্ভব,
অশুষ্কনীয়,
অক্ষয়, অব্যয়,
চিরশাশ্বত...
৬
সময়
শ্রেষ্ঠতম হন্তারক...
সঅব কিছুকে হত্যা করতে পারে,
করেও।
৭
জীবনের এক ও একমাত্র
সমস্যা, সঙ্কট -
কুচিন্তন।
৮
এ ভবে শূণ্য হস্তে আসা,
তোমার শূন্য হস্তেই ফেরা।
অন্যের বস্তু তোমার হয়েছিল,
আবার অন্যের হবে।
তার তরে বৃথা কাঁদা!
৯
যে আকাঙ্খিতের তরে
তোমার কোনও
শ্রম, সংগ্রাম নেই...
তার প্রাপ্তিতে,
ক্ষয়ে কেন
কাঁদো!
১০
তুমি
তোমার একান্ত ইচ্ছার ফলশ্রুতি।
তোমার সকল উদ্দেশ্য, অভিলাষ...
তোমার ইচ্ছা হতেই বিকশিত।
তোমার ইচ্ছা অবলম্বনেই
তোমার সকল কর্ম ফলপ্রসু।
তোমার কর্মফলেই
তোমার চূড়ান্ত
পরিণতি ও পরিচিতি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন