ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা
মেঘের ভাষা আছে হয়তো। হয়তো সে বলে - হেথা হোথা যত উড্ডীন আশা আছে, হত আশা আছে বাঁচা, না বাঁচা আছে রহ বা বিরহ আছে - সবের হাতে হাত জুড়িয়ে ঘনায়মান ঘন হবে শুধু। অঝোরে ঝরে যাওয়া, শুধু কেঁদে যাওয়াও সাধ হতে পারে কিছু মেঘের ; যারা বোবা ; গর্জনে, গুঞ্জরে অক্ষম। ধন্যবাদ সেই ঈশ্বরকে যিনি কান্নার ঝর্ণা-মুখ উন্মুক্ত করেছেন।

Poetic reality
উত্তরমুছুন