দহন-সর্বস্ব উষ্ণতার নৈদাঘী

ফিরে আসার, আড়ালে আগলাবার আশা
দহনান্তে মৃত্তিকায় পেয়েছে আলিঙ্গন;
মূল হতে তিলাতি তিল ক্ষুদ্রতম ভাগশেষ -
হাঁটু গেড়ে ভিক্ষার পর্ব শেষে বন্ধ্যাত্ব চিনেছে। 

পুড়িয়ে তো ছারখার করলে সর্বস্ব!
হে নিদাঘ, স্মৃতিকেও লুপ্ত করো! দোহাই।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০