|| দহন ,শম বা প্রশম ইত্যাদি ||

না বিদ্যুৎ-স্রোত , না অস্তারুণ কেউ পোড়ায় নি।তোমায়।
রটনা রেস্তোরাঁ হতে উদ্গীর্ণ ধুঁয়ো মেলোড্রামা ছড়াচ্ছে। শুধু। ভুয়ো।

দোহাই, নিজের গায়ে হাত দিয়ে দ্যাখো।
একটি বার।
একটুও মরো নি!
মৃত্যু বার্তা বেচে পেট চালায় অনেকে।
এখনও। মুখে মারিতং মিডিয়া...
বা সামাজিক মাধ্যমের কিছু সভ্যেরা।যেমন।

যে কাঠ জ্বলে নি, তাকে ছাই বলা পাপ।
কুঁড়ি বা কথাও তেমন!

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০