বোধি-বিন্দু ৪

২২
নীচতা বা পবিত্রতা

জন্ম বা বংশ থেকে নয় -
কর্ম থেকেই আসে।
২৩
শান্তি
কঠোরশ্রম বা সমস্যাহীন নিরালা স্থান নয়।

এসবের মাঝে থেকেও
হৃদয়ে ধীর-স্থীর দৃঢ় অবিচল থাকাই
শান্তি।
২৪
অন্যের মনোতুষ্টির জন্য
যাপণ কোরো না জীবন।

শেষত: সবাই একটা ধারণায় তো
সবাই পৌঁছবেই। একদিন। 

তাই, নিজ অর্জিত মতে বাঁচো।
২৫
যদি কারও মন জানতে চাও -
তার প্রযুক্ত শব্দদের দ্যাখো।

যদি কারও হৃদয়কে জানতে চাও -
তার কর্ম-কীর্তিকে জানো। আগে।
২৬
সবচেয়ে কঠোর শিক্ষক হল
জীবন-অভিজ্ঞতা।

সে

পরীক্ষা নেওয়ার পর শেখায়।
২৭
জীবন
আদতে সহজ, সরল,  সাদা-মাটা।

আমরাই তাকে জটিল করে তুলি।
ইচ্ছাকৃত ও জোরপূর্বক।

২৮
জীবন
কখনও শেখানো বন্ধ করে না।

শেখা বন্ধ কোরো না কখনও। 

সবিনয়ে শিখে চলো।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০