আমাকে আমি

আলোরা আধো শরমে আড়ালে যাচ্ছে নীলের কোলে! কালোরা ব্যস্ত মৃত্যু বাসর সাজাতে।একটু দেরী হলেই ভোরের হরকরা আরও একটা দিনের বাঁচার চিঠি হাতে গুঁজে  দিয়ে যাবে। এ ডিউটি এড়ানোর কোনও পথ নেই। মরলে আর করতে হবে না।'মরেঙ্গে ইয়ে  করেঙ্গে' ! ডাকিয়াবাবুর   চরণ শশচঞ্চল অনন্তের ,বসন্তের  দোর হতে দোরান্তরে। অপরূপ এক আলোক-ছলনা;এ জীবন! প্রাপ্তি ঠিক ততটাই ; যতটা  পল তুমি আমায় তোমার কোলে কিডন্যাপের ছলে কোল দিয়ে রাখো। জন্ম- মৃত্যু এ প্রাপ্তির তুচ্ছ দুই বন্ধনী মাত্র। বাঁচতে দাও বলে বাঁচি ; ভাবাও , হাসাও ,কাঁদাও। তুমি কে ?
তুমি কি তোমাকে জানো ? 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০