অননুমোদিত কলিকন্যেরা ৩
সারা পৃথিবীর ভালোবাসার ফুলদানি হতে আরো এক গোছা ফুল এলোমেলো চয়িত করে... তোমার জন্যে নিজের ভাষায় রাঙালাম। বলাবাহুল্য এবারেও অনুকরণে অক্ষমতার সঙ্গছাড়া হই নি! অথ: কিস্তি নম্বর তিন।
৩১
কিছু কিছু মানুষ
কঠোরে-কোমলে
কী মোহন বুননে যে বোনা!
'আলো মুঞি জানো না। '
৩২
যদি
দীর্ঘায়মান অসহ্য পরিস্থিতি
সহ্য করতে করতে
ক্লান্ত, রিক্ত, নিঃশেষিত হতে থাকো
ক্রমাগত ...
মৃত্যুতে সমর্পিত হয়ো না;
হাঁটো।
তুমি তো গাছ নও।
৩৩
তুমি তো বোকার মত
ভুল ভেবে মরো...
'আমি নাকি তোমার কথা ভুল করেও ভাবি না! '
তুমি কীই যে করো না...
আস্ত গাধা একটা!
(মূল কবিতা : ভার্জিনিয়া উলফ)
৩৪
তোমার ওই স্পর্শবিহীন
সর্বৈব ছুঁয়ে ফেলার
অননুকরণীয় রীতি...
তোমায় আমাকে ভালবাসতে বাধ্য করেছে।
৩৫
জানো,
আমার সকল
ভয়, বিপন্নতা, রাগের
স্বাভাবিক নিদান আবিষ্কার করেছি
তোমার স্বর
আর তোমাতে।
(মূল কবিতা :জে. আর. রগ)
৩৬
তোমার অঙ্গুলিদাম আর
আমার ত্বকের মাঝে
লাখো লাখো পৃথিবীর জন্ম
ও মহাশূন্যে নিলয় হতে থাকে...
যখন তুমি আমায় ছোঁও...
আর আমি সঅব ভুলে যাই!
(মূল লেখা : ইয়ান থমাস)
৩৭
তোমার মুখের বুকে আমি
আর আমাতে তুমি
যদি লুকিয়ে পড়তে পারি ;
আমাদের খুঁজে আনে কার সাধ্য!
(মূল লেখা : ফ্রান্জ কাফ্কা)
৩৮
প্রিয় ও প্রেয়র মধ্যে
যথার্থ অভিসার হয়না কখনও ;
ওরা তো একই দেহেই লীন -
দরশণ আর কীভাবে সম্ভবে!
প্রথম প্রথম প্রেমের গল্পে
আমরা যে অন্ধ হয়েই রই।
(মূল কবিতা : জালালুদ্দীন রুমি)
৩৯
কফির স্বাদে যাদু,
নৃত্যে বাধ্য করা গীতগুচ্ছ,
অচেনা মানুষেও স্মিতি,
রাতের আকাশে অন্তরের গহিনে স্পর্শ...
শুধুমাত্র জীবিত মানুষের ভালোবাসায়
এসবের অনুভব
অসম্ভব রকমের সম্ভব।
(মূল কবিতা : ব্রুক হ্যাম্পটন)
৪০
তার আত্মায় কবিতার
আলপনা দেওয়ার মত করে
চুম্বিত করো।
(মূল কবিতা : ড্যানিয়েল সেইন্ট)
৪১
যতক্ষন পৃথিবীর সব সম্বিত
আবছা না হয়...
তোমায় চুম্বনে চুম্বনে ভরিয়েই যাবো!
(মূল লেখা : ডব্লিউ . বি . ইয়েটস)
৩১
কিছু কিছু মানুষ
কঠোরে-কোমলে
কী মোহন বুননে যে বোনা!
'আলো মুঞি জানো না। '
৩২
যদি
দীর্ঘায়মান অসহ্য পরিস্থিতি
সহ্য করতে করতে
ক্লান্ত, রিক্ত, নিঃশেষিত হতে থাকো
ক্রমাগত ...
মৃত্যুতে সমর্পিত হয়ো না;
হাঁটো।
তুমি তো গাছ নও।
৩৩
তুমি তো বোকার মত
ভুল ভেবে মরো...
'আমি নাকি তোমার কথা ভুল করেও ভাবি না! '
তুমি কীই যে করো না...
আস্ত গাধা একটা!
(মূল কবিতা : ভার্জিনিয়া উলফ)
৩৪
তোমার ওই স্পর্শবিহীন
সর্বৈব ছুঁয়ে ফেলার
অননুকরণীয় রীতি...
তোমায় আমাকে ভালবাসতে বাধ্য করেছে।
৩৫
জানো,
আমার সকল
ভয়, বিপন্নতা, রাগের
স্বাভাবিক নিদান আবিষ্কার করেছি
তোমার স্বর
আর তোমাতে।
(মূল কবিতা :জে. আর. রগ)
৩৬
তোমার অঙ্গুলিদাম আর
আমার ত্বকের মাঝে
লাখো লাখো পৃথিবীর জন্ম
ও মহাশূন্যে নিলয় হতে থাকে...
যখন তুমি আমায় ছোঁও...
আর আমি সঅব ভুলে যাই!
(মূল লেখা : ইয়ান থমাস)
৩৭
তোমার মুখের বুকে আমি
আর আমাতে তুমি
যদি লুকিয়ে পড়তে পারি ;
আমাদের খুঁজে আনে কার সাধ্য!
(মূল লেখা : ফ্রান্জ কাফ্কা)
৩৮
প্রিয় ও প্রেয়র মধ্যে
যথার্থ অভিসার হয়না কখনও ;
ওরা তো একই দেহেই লীন -
দরশণ আর কীভাবে সম্ভবে!
প্রথম প্রথম প্রেমের গল্পে
আমরা যে অন্ধ হয়েই রই।
(মূল কবিতা : জালালুদ্দীন রুমি)
৩৯
কফির স্বাদে যাদু,
নৃত্যে বাধ্য করা গীতগুচ্ছ,
অচেনা মানুষেও স্মিতি,
রাতের আকাশে অন্তরের গহিনে স্পর্শ...
শুধুমাত্র জীবিত মানুষের ভালোবাসায়
এসবের অনুভব
অসম্ভব রকমের সম্ভব।
(মূল কবিতা : ব্রুক হ্যাম্পটন)
৪০
তার আত্মায় কবিতার
আলপনা দেওয়ার মত করে
চুম্বিত করো।
(মূল কবিতা : ড্যানিয়েল সেইন্ট)
৪১
যতক্ষন পৃথিবীর সব সম্বিত
আবছা না হয়...
তোমায় চুম্বনে চুম্বনে ভরিয়েই যাবো!
(মূল লেখা : ডব্লিউ . বি . ইয়েটস)

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন