না -বিষয়ক কয়েকটি উড়ো খই
এই যে তোমার সাথে
এক পশলা কথা কওয়ার জন্যে
ভেতর ভেতর
গুমরে গুমরে
মেঘের মত
নীরবে অদৃশ্যমান
কাঁদছি...
বিশ্বাস করো,
এ চাওয়া
এক চিলতে দেখার
বা এক পশম ছোঁয়ার
তরে নয়।
কী হলো, কেমন আছে...
কোনও বিপদ-আপদ হয়নি তো!
দুশ্চিন্তা-বিলাসে ক্রমে ক্রমে
পাতাল-গ্রস্ত হচ্ছি...
ইনফ্যাচুয়েশনের বাংলা কি হয়
ঠিক জানি না;
বলো, এটা কী তাই?
ডাক্তার বাবু তো বললেন,
শরীরে কিচ্ছু হয়নি।
তোমার মত আমিও মানি
আর যাই হোক
এ সব অন্ততঃ ভালোবাসা নয়!
আদপে কিছুই নয় বলো?
এক পশলা কথা কওয়ার জন্যে
ভেতর ভেতর
গুমরে গুমরে
মেঘের মত
নীরবে অদৃশ্যমান
কাঁদছি...
বিশ্বাস করো,
এ চাওয়া
এক চিলতে দেখার
বা এক পশম ছোঁয়ার
তরে নয়।
কী হলো, কেমন আছে...
কোনও বিপদ-আপদ হয়নি তো!
দুশ্চিন্তা-বিলাসে ক্রমে ক্রমে
পাতাল-গ্রস্ত হচ্ছি...
ইনফ্যাচুয়েশনের বাংলা কি হয়
ঠিক জানি না;
বলো, এটা কী তাই?
ডাক্তার বাবু তো বললেন,
শরীরে কিচ্ছু হয়নি।
তোমার মত আমিও মানি
আর যাই হোক
এ সব অন্ততঃ ভালোবাসা নয়!
আদপে কিছুই নয় বলো?

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন