মেঘজন্ম

নিজের ইচ্ছেয় জমে উঠিনি
 না ঘনায়মানে, না পেঁজা তুলোয়;
 তোমরা ভাবো,
 যেথা ইচ্ছে যেতে পারি ; ডানাময় !
 তোমাদের মনোভার লাঘবের
 মেঘদূতমাত্র আমি।

না পারি ইচ্ছে মত
ঝরে পড়তে অশ্রু, বৃষ্টিতে ...

পারলে বিশ্বাস করো
কোনও খরা বা বন্যার
কারণ আমি নই।

 তুচ্ছ এক মেঘমাত্র।
ইচ্ছে মত কান্নারও অধিকারহীন!

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০