ব্যথা-বিলাস
কষ্ট, যন্ত্রণা এসব
সহ্যের বস্তু ;
প্রচারের নয়।
যে পারেনা তার কষ্ট বাড়ে, বই কমে না।
অন্য প্রত্যঙ্গকে
চুপিচুপিও বলতে নেই
আর এক অঙ্গের ব্যথার কথা।
একই অঙ্গে যোজিত বলেই
অন্যাঙ্গের ব্যথা বহু গুনিত হয়।
ও অঙ্গে তো বেশীই বেশ বেশিই বেঁধে।
হে, প্রেমিক ব্যথা বোলো না...
যতটা পারো ভালো মুহূর্ত-প্রসূ
হয়ো শুধু।
ব্যথিতা করতে তোমার একটুও বাধেনা?
এই তোমার ভালোবাসা?
যতই মোরা ব্যথায় ব্যথায় গ্রথিত
রই না কেন!
সম্পর্কের জন্ম যতই সমব্যথায় হোক না কেন,
শুশ্রূষার বদলে ব্যথা বাড়াতে
রে মন, দোহাই আর ভালোবেসো না,
ভালোবেসো না।
সহ্যের বস্তু ;
প্রচারের নয়।
যে পারেনা তার কষ্ট বাড়ে, বই কমে না।
অন্য প্রত্যঙ্গকে
চুপিচুপিও বলতে নেই
আর এক অঙ্গের ব্যথার কথা।
একই অঙ্গে যোজিত বলেই
অন্যাঙ্গের ব্যথা বহু গুনিত হয়।
ও অঙ্গে তো বেশীই বেশ বেশিই বেঁধে।
হে, প্রেমিক ব্যথা বোলো না...
যতটা পারো ভালো মুহূর্ত-প্রসূ
হয়ো শুধু।
ব্যথিতা করতে তোমার একটুও বাধেনা?
এই তোমার ভালোবাসা?
যতই মোরা ব্যথায় ব্যথায় গ্রথিত
রই না কেন!
সম্পর্কের জন্ম যতই সমব্যথায় হোক না কেন,
শুশ্রূষার বদলে ব্যথা বাড়াতে
রে মন, দোহাই আর ভালোবেসো না,
ভালোবেসো না।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন