হিমান্তের সীমন্ত কলিতে ভরে যাক

রাগ, অভিযোগ
আর আহত অভিমান...
ডালে ডালে গেয়ে গেছে
আদরের গান!
তুষারে তুষিত তান।

অশ্রুকথারা হিমায়িত ;অমৃত।
হে প্রেম, হে নৈশব্দ্য ...
আমার হৃদয়ে কখন ঝরছো ?
 তাহলে বলো?

আমার পূর্ণ পাথর হবার আগে, 
পারলে বলো ;
 বলো ,আমার বুকে ঝরো
 ... বও ; বাঁচো, নাচো নদী!
শিলীভবনকে আলিঙ্গনে হত্যা করো।

"এ নব যৌবন                    বিরহে গোঙায়ব
          কি করব সো পিয়া-লেহে ||
                    ... .... .... .... ...
সিন্ধু নিকটে যদি                    কণ্ঠ শুকায়ব
                 কো দূর করব পিয়াসা ||"

#ছবি : from a  travellogue

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০