এক অম্লান ধূপ জীবনের ঘ্রাণ
তুমি অন্তরীপ ছেড়ে গ্যাছো ...
যেভাবে স্বাভাবিক পরিক্রমণে
সূর্য সুদূরে ফেলে সরে যায় !
তবু আমার কান্নার ফল্গু
নিঃসঙ্গে নীরবে,
নির্জনে, নিমগ্ন বইছে...
কিভাবে সইছি জানো,
তোমারই দানে..
তুমিই শিখিয়েছো
তোমার অতিক্রমে, তোমার উত্তরে
কেমন বাঁচতে হয়!
তাই মরা আর হয় নি,
মরতে দাওনি বলে!
নিজেকে নিংড়ে নিংড়ে
যত বিন্দুতে
বওয়া যায়,
রওয়া যায়..
নীরবে রয়ে আছি তাই ...
যেভাবে স্বাভাবিক পরিক্রমণে
সূর্য সুদূরে ফেলে সরে যায় !
তবু আমার কান্নার ফল্গু
নিঃসঙ্গে নীরবে,
নির্জনে, নিমগ্ন বইছে...
কিভাবে সইছি জানো,
তোমারই দানে..
তুমিই শিখিয়েছো
তোমার অতিক্রমে, তোমার উত্তরে
কেমন বাঁচতে হয়!
তাই মরা আর হয় নি,
মরতে দাওনি বলে!
নিজেকে নিংড়ে নিংড়ে
যত বিন্দুতে
বওয়া যায়,
রওয়া যায়..
নীরবে রয়ে আছি তাই ...

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন