মকর : নাম বৈচিত্র্য

উত্তরায়ণ হল দক্ষিণ অয়নান্ত (২১/২২ ডিসেম্বর) থেকে উত্তর অয়নান্ত (২০/২১ জুন) পর্যন্ত সময়কাল। এসময় সূর্য আপাতদৃষ্টিতে উত্তরেদিকে গমন করে। উত্তরায়ণ শুরুর সময়কালকে লোকসংস্কৃতিতে মকরসংক্রান্তি বলে মান্য করা হয়।  (যা বর্তমানে ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়) থেকে আষাঢ় (সনাতন বাংলা বর্ষপঞ্জী অনুসারে) সংক্রান্তি (যা বর্তমানে ১৮ জুলাই অনুষ্ঠিত হয়) পর্যন্ত সময়কাল হিসেবে চিহ্নিত করা হয়।একইভাবে ২১ জুন থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত সময়কালকে দক্ষিণায়ন বলা হয়ে থাকে। ভৌগলিক বিচারে ২২শে ডিসেম্বর থেকে ১৪ই জানুয়ারীর স্থানিক বিভেদ প্রচুর। উত্তরায়ণ শুরুর প্রথম সংক্রান্তি হিসাবে বিচার  করলে দ্বন্দ্ব নিরসন ও আনন্দ উদযাপণ সহজ হয়।
       ভারতীয় উপমহাদেশে  সূর্যকেন্দ্রিক ও কৃষিভিত্তিক মাঘ সংক্রান্তির এই লোক উৎসবের বিপুল বর্ণবৈচিত্র্যময়তা আছে।
      ১ । সুগ্গি হাব্বা বা সুজ্জি হব্বা, মকর সংক্রমণ, মকরসংক্রান্তি , পেড্ডা পান্ডুঅ : - অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ,মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা
২। মকরসংক্রান্তি, মকর মেলা , মকর চৌল:- ওডিশা
৩। মকরসংক্রান্তি , মাঘী সংক্রান্ত , হলদি সংক্রান্তি ,সংক্রান্তি : - মহারাষ্ট্র,  গোয়া, নেপাল
৪। থাই পোঙ্গাল , উঝাভর তিরুনাল :- তামিল নাডু,   শ্রীলঙ্কা, সিঙ্গাপুর , মালয়েশিয়া
৫। উত্তরায়ণ : -গুজরাত , রাজস্থান
৬। মাঘী : হরিয়ানা, হিমাচল প্রদেশ , পঞ্জাব
৭। মাঘ বিহু বা ভোগালী বিহু : - অসম
৮। সিসূর সেয়েঙ্কারাত : কাশ্মীর উপত্যকা
৯। সাকরাত বা খিচডি: -উত্তর প্রদেশ , উত্তর বিহার
১০। পৌষ সংক্রান্তি: - , পশ্চিমবঙ্গ, বাংলাদেশ
১১। টুসু উতসব, মকর পরব : -ছোটনাগপুর মালভূমি অঞ্চল ;  বিশেষতঃ পশ্চিমবঙ্গের পুরুলিয়া,  ঝাড়গ্রাম,  বাঁকুড়া ও   পশ্চিম মেদিনীপুর জেলা , আসানসোল মহকুমা এবং ঝাড়খন্ডের  সাঁওতাল  পরগণা, ধানবাদ, রাঁচি  ও হাজারিবাগ জেলা।
১২। তিলা সাকরাত, টিলা সাকরাইত: -মিথিলা
১৩। মকর ভিলাক্কু : -কেরল
১৪। তিরমূরি:- পাকিস্তান
১৫। মাঘি : - নেপালে
১৬। সংক্রান : - থাইল্যান্ড
১৭। পি মা লাওস : - লাওস
১৮।  থিং ইয়ান : -  মিয়ানমার
১৯। মহাসংক্রান :- কম্বোডিয়া
২০। আউনি বিউনি ,  আওনি বাওনি বা আগলওয়া :- দক্ষিণবঙ্গ

( সূত্র : Wikipedia ; tinkugho wiki edits; other sources)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০