এক ডিঙা মধুকর
কাজের খুঁটি গুলোয়
একটা স্বাভাবিক টান থাকেই।
কখনও এক পশলা জল ,
এক আঁচল অসম্বৃত প্রশ্রয়
জটিল জট লতা ছড়ায়; ছড়াতে দেয়
নাগাল থেকে গোছে ,আলগোছে...
ধন্ধ-আকীর্ন ধুঁদুলের ফুল হয়ে ফোটো!
ভালো লাগার বিনিময়ে।
কিন্তু প্রত্যুপহার হিসেবে কী দিই বলো তো!
তোমাকে ক্ষণে ক্ষণে হারাবার ভয়টা নিয়ে যেও।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন