উন্মূলন পর্ব

শর্তহীনতার শর্তে
বেড়ে ওঠা আলিঙ্গন-প্রিয়
স্বাভাবিক সবুজ গুলোকে
অচল সম্পর্কের মত
কচুকাটা করতে পারোই।কোমল বলে!

যে মৃত্তিকা-লগ্ন তোমাদের পায়েরা...
আজ সে ভূমি সুন্দর সবুঝ দ্যাখো
আমারই রূপে; পারো যদি
ছিঁড়ে নাও ... বেহায়া, অবোধ কামনা যত;
উন্মূলিত  করো সব স্মৃতি।যদি পারো।
তোমার কাছেও কি স্মৃতিরা শেকড়ময়?
অকোমল? তাহলে সব ভার আমাকেই দাও।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

ছেলেমানুষ মেঘেদের স্তবগাথা

প্রলাপ-পঞ্চক

বোধি-বিন্দু ১০