বোধি- বিন্দু ২
৭
জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা -
প্রতীক্ষা।
সঠিক সময়ের তরে।
৮
জ্ঞানের চেয়ে গভীরতর হল উপলব্ধি ;
তোমাকে চেনে তো অনেকে -
বোঝে কয় জনা !
৯
সবচেয়ে ক্রূর সৃষ্টি
অর্থ।
তবে, এর দ্বারা সততাকে
সবচেয়ে ভালো যাচাই করা যায়।
১০
নির্দয়কে দয়া করো
আরও।
কারন, ওর দয়ারই অভাব বেশী।
১১
নীরবতা, নৈশব্দ্য শূন্য নয় ;
তা আসলে অযুত উত্তরে পূর্ণ।
১২
জানো, তোমার কোনও আত্মা নেই!
তুমিই, আত্মই আত্মা।
তবে, তোমার একটি দেহ আছে।
১৩
নির্জনতার মত আর
ভয়ঙ্কর নেশা কিছু নেই ;
একবার যদি এর মাঝে
প্রশান্তি খুঁজে পাও -
আর কখনও জনারন্য ভালোবাসবে না!
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন